ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাত, নিহত ১

সময়: 12:36 pm - March 9, 2026 |

মানব কথা: ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত ও আরও দুইজন গুরুতর আহত হয়েছে।

সোমবার ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে, জানিয়েছে জেরুজালেম পোস্ট।

এমডিএ জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র এক নির্মাণাধীন স্থাপনায় আঘাত হেনেছে। সেখানে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। এখানে গুরুতর আহত আরেকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তেল হাশোমারের সেবা মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।

এমডিএর চিকিৎসা কর্মী লিজ গোরাল বলেন, “সাইরেন বাজার পরপরই আমরা এমডিএতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইসরায়েলের মধ্যাঞ্চলের বেশি কয়েকটি দৃশ্য সম্পর্কে প্রতিবেদন পাই আর সেগুলো অনুসন্ধানের জন্য কর্মীদের পাঠাই। এগুলোর মধ্যে একটি স্থান ছিল মধ্য ইসরায়েলের একটি নির্মাণাধীন স্থাপনা। সেখানের দৃশ্য কঠিন ছিল, দুই আহত অজ্ঞান হয়ে পড়েছিল আর তাদের শরীরজুড়ে মারাত্মক শার্পনেলের আঘাত ছিল।”

এই দুই আহতের মধ্যে প্রায় ৪০ বছর বয়সী একজন ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছেন তিনি।

ইসরায়েলের মধ্যাঞ্চলের পৃথক আরেকটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতে গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে সেবা মেডিকেল সেন্ট্রারে নিয়ে যায় এমডিএর কর্মীরা।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মধ্যাঞ্চলে আঘাত হানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি একটি ক্লাস্টার যুদ্ধাস্ত্র ছিল আর অন্তত ছয়টি এলাকায় এটি আঘাত হেনেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ইয়েহুদ, হোলন ও বাত ইয়াম অন্যতম।

সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল

Share Now

এই বিভাগের আরও খবর