অপরিবর্তিত থাকল এলপিজির দাম

সময়: 12:27 pm - May 3, 2026 |

মানব কথা: চলতি মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা ঘোষণা করা হয়েছে। রোববার (৩ মে) দাম অপরিবর্তিত রেখে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানায়, চলতি মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে।

এর আগে গত এপ্রিলে এলপি গ্যাসের দাম দুবার সমন্বয় করা হয়েছে। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা এবং ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের ২১২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা। তবে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছে। গত এপ্রিলের তুলনায় ২ পয়সা বাড়িয়ে চলতি মে-তে ৮৯ টাকা ৫২ পয়সা দাম নির্ধারণ করেছে বিইআরসি।

Share Now

এই বিভাগের আরও খবর