আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি: শিক্ষামন্ত্রী

সময়: 10:39 am - May 14, 2026 |

আগামী বছরের এসএসসি পরীক্ষা ২০২৭ ও এইচএসসি পরীক্ষা ২০২৭-এর তারিখ ঘোষণা করেছেন আ ন ম এহছানুল হক মিলন।বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি।অন্যদিকে, ২০২৭ সালের ৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে এবং তা শেষ হবে ১৩ জুলাই। শিক্ষামন্ত্রী জানান, এর আগে ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্টদের আপত্তির পর সবার সঙ্গে আলোচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীরা যেন পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়, সে বিষয়টি বিবেচনায় রেখেই পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে কঠোর নজরদারি থাকবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর