পুতিনের চীন সফর চূড়ান্ত, জানাল মস্কো
মানব কথা: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, সফরের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সময়সূচি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে থাকাকালেই এই ঘোষণা আসায় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে।
ক্রেমলিনের তথ্য অনুযায়ী, রাশিয়া ও চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একাধিকবার বৈঠক করেছেন। শুধু গত কয়েক বছরে তাদের মধ্যে ৪০ বারেরও বেশি সাক্ষাৎ হয়েছে।সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে বেইজিংয়ে দুই নেতার বৈঠক হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুই দেশ ‘সীমাহীন কৌশলগত অংশীদারিত্ব’ ঘোষণা করে, যার কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যেই পুতিনের এই চীন সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। একই সময়ে ট্রাম্পের চীন সফর চলায় বৈশ্বিক কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে।
তবে ইউক্রেন সংকট নিয়ে এই সফরে কোনো আলোচনা হবে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি









