১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সময়: 8:38 am - May 19, 2026 |

মানব কথা: আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল। এমন তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তথ্যমন্ত্রী বলেন, বহুপাক্ষিক আলোচনা ও সমন্বিত কর্মকৌশলের মাধ্যমে তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমা সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, নতুন টার্মিনাল চালুর মাধ্যমে দেশের বিমান পরিবহন খাতে সেবার মান আরও উন্নত হবে এবং যাত্রীসেবা আধুনিক ও সহজতর হবে। মন্ত্রী আরও বলেন, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকায় ওয়াইফাই নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। এর আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। এর ফলে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারছেন বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর