ইতালিতে বৈধ অভিবাসন বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

সময়: 10:43 am - May 19, 2026 |

মানব কথা:ইতালিতে বৈধ পথে বাংলাদেশি অভিবাসন বাড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শ্রমবাজার, অভিবাসন, বাণিজ্য ও গণমাধ্যম সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে বৈধ অভিবাসন প্রক্রিয়া আরও সহজ ও সম্প্রসারিত করা গেলে অবৈধ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা কমানো সম্ভব হবে। তিনি এ বিষয়ে ইতালির সহযোগিতা কামনা করেন।
ইতালির রাষ্ট্রদূত বলেন, ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী সফলভাবে কাজ করছেন এবং তারা দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি জানান, গত এক বছরে প্রায় ২০ হাজার বাংলাদেশি ইতালিতে অভিবাসন করেছেন।রাষ্ট্রদূত আরও বলেন, অবৈধ অভিবাসন রোধে সচেতনতা বৃদ্ধি ও বৈধ চ্যানেল সম্প্রসারণ জরুরি। এ সময় তথ্যমন্ত্রী গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সম্প্রচার খাতে দুই দেশের সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন। পাশাপাশি তিনি প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ে (নলেজ শেয়ারিং) আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন।

Share Now

এই বিভাগের আরও খবর