ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

সময়: 9:48 am - May 22, 2026 |

মানব কথা:ঝিনাইদহে (এনসিপি)-র নেতা-র ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ,ছাত্রদলের- নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে ছাত্রদলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে “ভুয়া ভুয়া” স্লোগানকে কেন্দ্র করে মসজিদের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। এদিকে এনসিপি নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, “ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।” ঘটনায় আহতের সঠিক সংখ্যা ও আইনগত ব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর