হাম পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু
মানব কথা:দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু এবং হামের উপসর্গে মৃত্যু হয়েছে আরও ৯ শিশুর।শুক্রবার (২২ মে) প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এতে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৫০০-এর কাছাকাছি পৌঁছেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত এবং জনসচেতনতা বৃদ্ধি না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।









