দীর্ঘ ঈদ ছুটির আগে শনিবারেও চলবে অফিস কার্যক্রম
মানব কথা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। দীর্ঘ এই ছুটির সঙ্গে সমন্বয় করতে আগামী শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত এই দীর্ঘ ছুটির আগে ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার অফিস যথারীতি খোলা থাকবে। তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ,, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট পরিবহন ও কর্মীরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন। এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও ছুটির বাইরে থাকবেন বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঈদ উপলক্ষে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে আদালতের কার্যক্রম নিয়ে নির্দেশনা দেবে। অন্যদিকে শিল্প-কারখানা ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।









