প্রশাসনিক জটিলতায় বাধাগ্রস্ত উন্নয়ন: মঈন খান

সময়: 4:27 pm - May 22, 2026 |

মানব কথা: আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ধীরগতির হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন। শুক্রবার (২২ মে) রাজধানীতে আয়োজিত মহাকাশ ও জিওস্পেশাল গবেষণায় নতুন গবেষণা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সিদ্ধান্তহীনতা ও প্রশাসনিক জটিলতার কারণে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সময়োপযোগী হয়ে উঠতে পারছে না। তিনি বলেন, “বিশ্ব যখন মহাকাশে মানুষের বসবাসের সম্ভাবনা নিয়ে কাজ করছে, তখন আমাদের গুহার মধ্যে পড়ে থাকলে চলবে না।” তিনি নতুন প্রজন্মের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থায় আধুনিক ও সময়োপযোগী বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। ড. মঈন খান আরও বলেন, “আমলাতান্ত্রিক জটিলতার কারণে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব শিক্ষা খাতে পড়ছে।”অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট গবেষকরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর