তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন

সময়: 10:26 am - June 10, 2026 |

মানব কথা: দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী তিন মাসে (জুন-আগস্ট) প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও গ্যাসোলিন আমদানি করা হবে। বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব জ্বালানি তেল সংগ্রহ করবে।অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, চারটি প্যাকেজের আওতায় মোট প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে সবচেয়ে বড় সরবরাহ আদেশ পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর, যার মূল্য প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকা। এছাড়া ভিটল এশিয়া দুটি প্যাকেজের আওতায় প্রায় ৭ হাজার ৪৬১ কোটি টাকার জ্বালানি তেল সরবরাহ করবে। সরকার জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও পরিবহন খাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত আমদানি কর্মসূচির অংশ হিসেবে এ তেল কেনা হচ্ছে। জুন থেকে আগস্ট পর্যন্ত দেশের জ্বালানি মজুত ও সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ ক্রয় প্রস্তাবগুলোর অনুমোদন দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর