২০২৬-২৭ অর্থবিলের প্রস্তাবে রাষ্ট্রপতির স্বাক্ষর

সময়: 12:03 pm - June 11, 2026 |

মানব কথা:২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের অর্থবিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সে রাষ্ট্রপতির কার্যালয়ে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। পরে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষর নেওয়া হয়।এবারের জাতীয় বাজেটের আকার **৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা**, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট,
এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। একই সঙ্গে এটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, এবারের বাজেটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে **‘অর্থনৈতিক গণতন্ত্রীকরণ ও নিয়ন্ত্রণমুক্তকরণ: ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের যাত্রা ।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান, রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।উল্লেখ্য, ২০০৬-০৭ অর্থবছরের পর এবারই প্রথম বিএনপি সরকারের পক্ষ থেকে জাতীয় বাজেট উপস্থাপন করা হলো। সর্বশেষ সে সময় তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাজেট পেশ করেছিলেন।স্বাক্ষর অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Share Now

এই বিভাগের আরও খবর