ফ্যাসিস্ট আ.লীগ শহীদ জিয়াকে ‘কিলার’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছিল: মির্জা ফখরুল

সময়: 9:02 am - June 14, 2026 |

মানব কথা:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রজন্মের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘কিলার’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। রোববার জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল বলেন, “বইপুস্তকে মিথ্যা তথ্য দিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”তিনি দাবি করেন, জিয়াউর রহমান স্বল্প সময়ের শাসনামলে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগ নেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি গড়ে তোলেন।বিএনপি মহাসচিব বলেন, “তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে এ দেশের মানুষের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠা করেছেন। আমরা এই ভূখণ্ডের নাগরিক, আমাদের আলাদা একটি জাতিসত্তা রয়েছে—এটি তিনিই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করেন।”৭৫ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার উদ্যোগেই বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, “জিয়াউর রহমান লিবারেল ডেমোক্রেসি ভিত্তিক রাজনৈতিক দল গড়তে চেয়েছিলেন, কোনো রেজিমেন্টেড বা গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি নয়।”আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রচিন্তা ও গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর