জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

সময়: 11:48 am - June 15, 2026 |

মানব কথা: ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।সোমবার (১৫ জুন) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং এ বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে বিষয়টি পর্যালোচনা করছে। এদিকে, ঘটনাটিকে ঘিরে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে জানা গেছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইমিগ্রেশন জটিলতার কারণে উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হতে পারে। সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আন্তর্জাতিক একটি বৈঠকে অংশ নিতে রোববার (১৪ জুন) দিল্লি যান। তবে বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার কারণে তিনি ভারতে প্রবেশ করতে পারেননি। ঘটনাটি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর