যুদ্ধের পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা

সময়: 1:22 pm - June 18, 2026 |

মানব কথা:রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবার গত ২৪ ঘণ্টায় মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসময় রুশ রাজধানী ও এর আশপাশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ২০০ ড্রোন আঘাত হেনেছে বলে জানা যায়।মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। খবর বিবিসির।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় প্রায় এক হাজার ইউক্রেনীয় ড্রোন এবং ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের একটি তেল সংরক্ষণাগারে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন।ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধ শেষ করার সময় এসেছে এবং রাশিয়াকে কূটনৈতিক পথে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’তিনি আরও বলেন, ‘আমরা এই যুদ্ধ চাইনি। কিন্তু যদি ইউক্রেন জ্বলে, তবে রাশিয়াও জ্বলবে।’

হামলার ফলে মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের কাপোতনিয়া তেল শোধনাগারে আগুন ধরে যায়। এক মাসের মধ্যে এটি তৃতীয় এবং চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ওই স্থাপনায় হামলার ঘটনা। বিস্ফোরণের ফলে একটি বড় তেল সংরক্ষণ ট্যাংকের ঢাকনা কয়েক কিলো দূরে ছিটকে যায় বলে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে।এ ছাড়া কাছাকাছি একটি শপিং সেন্টারেও আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রোনের ধ্বংসাবশেষ ভবনটির ওপর পড়ায় এ ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি বহুতল আবাসিক ভবন খালি করা হয়।পরিস্থিতির কারণে মস্কোর ৪টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এতে ৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

 

Share Now

এই বিভাগের আরও খবর