হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সময়: 6:55 pm - June 18, 2026 |

মানব কথা :দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন। বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ হাম পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৬ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৭৩ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে সিলেট বিভাগে দুইজন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে রয়েছে। এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৩১ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন এবং বরিশাল বিভাগে ১৩৫ জন ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ হাজার ১৮৪ জন। আর ল্যাব পরীক্ষায় মোট ১০ হাজার ৭৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ৯৫ দিনে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০ হাজার ৫০৩ জন।

Share Now

এই বিভাগের আরও খবর