বিজয় একাত্তর অ্যাডভোকেট লাউঞ্জে আইন, ন্যায়বিচার ও জনকল্যাণ নিয়ে মতবিনিময়

সময়: 1:29 pm - June 22, 2026 |

মানব কথা: রাজধানীর বিজয় একাত্তর অ্যাডভোকেট লাউঞ্জে আইন, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক বিষয়কে কেন্দ্র করে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সভায় দেশের বিচারব্যবস্থা, মানবাধিকার, সামাজিক দায়বদ্ধতা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক, ব্যারিস্টার-অ্যাট-ল মো. সাহাবুদ্দীন খান, ব্যারিস্টার-অ্যাট-ল মো. শিহাব উদ্দিন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম (সুমন) এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। মতবিনিময় সভায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, মানবাধিকার সুরক্ষা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আইনজীবী ও সমাজসেবীদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।সভায় লায়ন খান আকতারুজ্জামান এমজেএফের বহুমুখী সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডও তুলে ধরা হয়।

তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, আইবিএফবি এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। সভায় অংশগ্রহণকারীরা ন্যায়ভিত্তিক সমাজ ও জনবান্ধব রাষ্ট্র গঠনে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

Share Now

এই বিভাগের আরও খবর