বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সময়: 9:14 am - June 25, 2026 |

মানব কথা: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা এমিলি পালাউয়ানও উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে খোলামেলা আলোচনা হয়।বৈঠকে সুশাসন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য দুর্নীতি দমন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা করা হয়।

ডা. শফিকুর রহমান বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং দেশের সার্বিক উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর