আবারও কমল এলপি গ্যাসের দাম
মানব কথা:ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা এলপি গ্যাসের দাম আবারও কমিয়েছে সরকার। নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে, গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল।সেই সময় যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ওঠানামা এবং আমদানি ব্যয়ের ভিত্তিতে প্রতি মাসে ভোক্তা পর্যায়ের এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।









