বিশ্বকাপের ব্যস্ততার মাঝেও ভেনিজুয়েলার পাশে মেসি
মানব কথা:বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও মানবিক দায়িত্বের কথা ভুলে যাননি Lionel Messi। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের প্রতিও প্রকাশ করেছেন সহমর্মিতা।গত ২৬ জুন ভেনিজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং মাত্র ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এতে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। সবশেষ প্রাপ্ত তথ্যে, এ দুর্যোগে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।এমন পরিস্থিতিতে মেসি বলেন, “ভেনিজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কত ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে চাই।”নিখোঁজ স্বজনদের খোঁজে অনিশ্চয়তার মধ্যে থাকা পরিবারগুলোর কথাও উল্লেখ করেন তিনি। মেসি বলেন, “যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে আছে, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাতে চাই।”
বার্তার শেষে ভেনিজুয়েলার জনগণের উদ্দেশে তিনি বলেন, “এখান থেকে ভেনিজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।”অন্যদিকে, মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী Cristiano Ronaldoও মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। ভূমিকম্পে সবকিছু হারানো ভেনিজুয়েলার এক শিশুকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, “আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো।”










