জাতিসংঘ পুলিশ সামিটে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে স্বরাষ্ট্রমন্ত্রী
মানব কথা:জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (ইউএন-কপস-৫)-এ অংশ নিতে সালাহউদ্দিন আহমদ যুক্তরাষ্ট্রের New York City যাচ্ছেন। দুই দিনব্যাপী এ সম্মেলন আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি দলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক তিনটি প্লেনারি অধিবেশনে অংশ নেবেন। এছাড়া উচ্চপর্যায়ের সাইডলাইন নৈশভোজেও তার অংশগ্রহণের কথা রয়েছে।
সফরকালে তিনি জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল Atul Khare, পিস অপারেশনসবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল Jean-Pierre Lacroix এবং পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্সবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল Rosemary A. DiCarloর সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।বৈঠকগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৫ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন। সফর শেষে আগামী ১২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।










