শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে গণমাধ্যমকে সরকারের আহ্বান

সময়: 9:13 am - July 11, 2026 |

মানব কথা: সাজাপ্রাপ্ত, পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ বা বিবৃতি প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন মেনে চলতে দেশের সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। শুক্রবার (১০ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়। তথ্য বিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এতে বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার, অডিও বা ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত বিধিনিষেধ রয়েছে। সরকার আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ বা বিবৃতি—সরাসরি কিংবা ধারণকৃত—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

তথ্য বিবরণীতে আশা প্রকাশ করা হয়, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সহযোগিতা করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর