ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫ হাজার ৬৯
অনলাইন ডেস্ক:ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। শুক্রবার দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে তিনি জানান, এ দুর্যোগে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।রদ্রিগেজের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে ১০৬টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ২১ হাজার ২৩৫ জন অবস্থান করছেন। এছাড়া ১৭ হাজার ৯০৭ জন এখনো স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।তিনি আরও জানান, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।উল্লেখ্য, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে এবং ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়ে দেয় বিভিন্ন দেশ।









