শিক্ষামন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

সময়: 7:58 am - July 18, 2026 |

অনলাইন ডেস্ক:দীর্ঘ প্রতীক্ষার পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, নওগাঁর ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অস্থায়ী ক্যাম্পাসে উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষামন্ত্রী এবং অন্যান্য অতিথিরা।

Share Now

এই বিভাগের আরও খবর