সোনাইমুড়ীতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা
সাজিদ রুবেল: সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখার অন্তর্গত সোনাইমুড়ী সদর আদর্শ থানা শাখা। সম্প্রতি সোনাইমুড়ীতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক নোয়াখালী জেলা উত্তরের সভাপতি আব্দুল মতিন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদের জিএস সাফওয়ান হোসেন, নোয়াখালী জেলা উত্তরের এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম এবং সোনাইমুড়ী সদর আদর্শ থানা শাখার সভাপতি শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে সাফল্য কামনা করেন। পাশাপাশি মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।










