হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সময়: 11:33 am - August 24, 2026 |

মানব কথা: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২ শিশু। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ জন। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ জন হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৪৯ জনের শরীরে। সব মিলিয়ে এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২ জন। এ সময়ে ১ হাজার ৫৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৪৬ জন

দেড় লাখের বেশি সন্দেহজনক রোগী: স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৮৭ জনের। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে হাম ও হামের উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর তথ্য পর্যবেক্ষণ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর