হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সময়: 1:08 pm - September 19, 2026 |

নেছার আহমদ:

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন। একই সময়ে নতুন করে এক হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৫২ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের। প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন। নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর তথ্য পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে উঠে এসেছে ।

Share Now

এই বিভাগের আরও খবর