সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষুব্ধ সাদিয়া আয়মান
বিনোদন ডেস্ক:রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন।রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাদিয়া আয়মান লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’ঘটনাটিকে ‘চরম লজ্জাজনক’ ও ‘ধিক্কারজনক’ উল্লেখ করে ক্ষোভ জানান এই অভিনেত্রী।
মন্তব্যকারীদেরও কড়া জবাব
পোস্টটি প্রকাশের পর কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের মন্তব্য করেন নেটিজেনরা। এর মধ্যে নেতিবাচক মন্তব্যের জবাব দিতে গিয়ে আরও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান সাদিয়া।তিনি মন্তব্যে লেখেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে!’তিনি আরও দাবি করেন, এসব মন্তব্য ভবিষ্যতেও নথিভুক্ত হয়ে থাকবে এবং মন্তব্যকারীদের পরিবারের সদস্যরা সেগুলো দেখতে পারবেন।
হামলার ঘটনায় নিন্দা
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামীর আমির, তাসনিম জারাসহ বিভিন্ন ব্যক্তি নিন্দা জানিয়েছেন। তারা ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।তবে হামলার কারণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
পুলিশের দাবি, জমি নিয়ে বিরোধ
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়। জমি-সংক্রান্ত বিরোধের জেরে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেখ খাঁন দাবি করেছেন, নাজিম উদ্দীন নামে এক ব্যক্তির সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালিয়েছে অপরপক্ষ।ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও পুলিশের তদন্তের ভিত্তিতে প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।









