প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
মানব কথা ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকটি শেষ হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং অগ্রগতি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।









