প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময়: 9:36 am - November 15, 2026 |

 তাহের মাহমুদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরকে সফল হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এ সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর অত্যন্ত সফল হয়েছে। সফরে চীন, তুরস্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কুয়েত ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। তিনি আরও জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর