গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

সময়: 9:55 am - March 17, 2026 |

মানব কথা: ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বাস কাউন্টার থেকে কেউ যদি বাড়তি ভাড়া চায় সরাসরি জানাবেন, ডিএমপি কঠোর ব্যবস্থা নেবে।

ঈদযাত্রায় গাজীপুর মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন

আলী হোসেন ফকির বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রায় যানজট নিরসনে কাজ চলছে। ঈদকে ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই।

এ সময় তিনি টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয় সে বিষয়ে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর