কুমিল্লায় বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা: একজনের মৃত্যুদণ্ড

সময়: 7:42 am - April 30, 2026 |

মানব কথা: কুমিল্লার বুড়িচংয়ে শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ২০২১ সালে ভারেল্লা গ্রামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করে আসামি। পরে মরদেহ পলিথিনে পেঁচিয়ে একটি টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে।

এ ঘটনায় নিহত শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

 

Share Now

এই বিভাগের আরও খবর