বজরায় পিকআপ–গ্যাংকারের সংঘর্ষে একটি গরুর মৃত্যু, চালক আহত

সময়: 12:53 pm - May 2, 2026 |

মোঃ সাজ্জাদুল ইসলাম: কুমিল্লার লাকসাম–নোয়াখালী রেললাইনের বজরা রেলস্টেশনের অদূরে রেলওয়ের পরিদর্শন গ্যাংকার ও গরুবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক গরু নিহত এবং আরেকটি গরু আহত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (সময় অনুযায়ী) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, বেলা তিনটার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি গ্যাংকারে করে রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) সুবক্ত গীন এবং প্রধান প্রকৌশলী (চীফ ইঞ্জিনিয়ার) তানভীরসহ একটি দল নোয়াখালীর উদ্দেশে রওনা দেন।

পরে বিকেল ৪টার দিকে বজরা রেলস্টেশনের অদূরে একটি অবৈধ রেলক্রসিং অতিক্রম করার সময় গ্যাংকারটির সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপটি ছিটকে পাশের খালে পড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপে থাকা একটি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং আরেকটি গরু আহত হয়। গুরুতর আহত অবস্থায় পিকআপ চালককে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রেলওয়ে কর্মকর্তারা কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়েন বলে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর