রিজার্ভ শক্তিশালী করতে আবারও ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
মানব কথা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নিলামের মাধ্যমে আরও ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, একটি বাণিজ্যিক ব্যাংক থেকে এ ডলার কেনা হয়েছে। নিলামে প্রতি ডলারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।
চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১২ কোটি ৫০ লাখ ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও একাধিক দফায় নিলামের মাধ্যমে ডলার কেনা হয়।
সব মিলিয়ে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭৯ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার বা প্রায় ৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখা এবং রিজার্ভ সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে বাজার থেকে ডলার সংগ্রহ করছে।












