স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের ব্যর্থতা নিয়ে হাইকোর্টের রুল

সময়: 9:26 am - May 18, 2026 |

মানব কথা: দেশের সব নাগরিকের জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ।সোমবার এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ রুল জারি করেন।রুলে বলা হয়েছে, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা (ইউনিভার্সাল হেলথ কাভারেজ) নিশ্চিতের মাধ্যমে নাগরিকদের জীবনাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববিহীন ও বেআইনি ঘোষণা করা হবে না, তা ব্যাখ্যা করতে হবে।একই সঙ্গে আদালত জানতে চেয়েছেন, কেন সরকারকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না।এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন, তদারকি, পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা প্রদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে এক মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে। হাইকোর্ট তিন মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনাও দিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর