ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ উপহার প্রধানমন্ত্রীর
মানব কথা:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর-এ আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে ঈদ বোনাসের চেক হস্তান্তর করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা উত্তর সিটির প্রশাসক, চট্টগ্রাম সিটির মেয়র, খুলনার প্রশাসক, গাজীপুরের, নারায়ণগঞ্জের, সিলেটের, বরিশালেরসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়ররা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বিকেলে বাসায় আসরের নামাজ আদায় শেষে পায়ে হেঁটে দলীয় কার্যালয়ে যান এবং পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ বোনাস কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনেও দলের কার্যালয়ে এসে সারা দেশের সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের কাছে ঈদ বোনাস হস্তান্তর করেছেন।” উল্লেখ্য, চলতি বছরের ঈদুল ফিতরেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছিল।









