পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনার পথে লাখো হজযাত্রী

সময়: 7:15 am - May 25, 2026 |

মানব কথা:পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৪ মে) রাত থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হজযাত্রী তালবিয়া পাঠ করতে করতে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। হজের প্রাথমিক আনুষ্ঠানিকতা পালনের কেন্দ্র হওয়ায় মিনাকে বলা হয় ‘তাঁবুর নগরী’।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। এর সঙ্গে সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীরাও যোগ দিয়েছেন। মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের মিনায় স্থানান্তর, আবাসন, খাবার ও পরিবহন ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁবুতে প্রবেশ, দিকনির্দেশনা ও সার্বিক সেবা নিশ্চিত করতে বিশেষ সমন্বিত ব্যবস্থাও চালু রয়েছে।এ ছাড়া হজযাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধর্মীয় বিধান অনুযায়ী, ‘ইয়াওমুত তারবিয়া’ দিবস থেকেই হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। আগামী কয়েক দিনে আরাফাতের ময়দানে অবস্থান, মুজদালিফায় রাত্রিযাপন এবং জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপসহ হজের গুরুত্বপূর্ণ ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করবেন মুসল্লিরা।

Share Now

এই বিভাগের আরও খবর