৬ নবজাতকের প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে আদ্-দ্বীন হাসপাতাল

সময়: 11:19 am - June 7, 2026 |

মানব কথা:রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনার ভিত্তিতে এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ তথ্য জানান। তিনি বলেন, ছয় নবজাতকের প্রত্যেক পরিবারের জন্য ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ আগে যে অন্যান্য সহযোগিতা ও সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছিল, সেগুলোও বহাল থাকবে। শিশির মনির আরও জানান, ক্ষতিপূরণের অংশ হিসেবে ইতোমধ্যে প্রতিটি পরিবারকে ১০ লাখ টাকা করে প্রদান করা হয়েছে। বাকি অর্থ নির্ধারিত প্রক্রিয়ায় পরিশোধ করা হবে। এর আগে গত ২৭ মে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অবহেলার অভিযোগ ওঠার পর হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশও দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

Share Now

এই বিভাগের আরও খবর