পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নতুন সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

সময়: 10:13 am - June 18, 2026 |

মানব কথা:ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদায়ন করেছে সরকার। বুধবার (১৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এর আগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়। পদোন্নতির পর তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৯ জুন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের তৎকালীন সচিব আব্দুন নাসের খানকে বদলি করে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই পদটি শূন্য ছিল। নতুন পদায়নের মাধ্যমে সেই শূন্যতা পূরণ হলো। সরকারের এ পদায়নের ফলে পাট ও বস্ত্র খাতের চলমান কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পগুলো আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Share Now

এই বিভাগের আরও খবর