২৮ জুন থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন, ভিসা দেওয়া শুরু ১ জুলাই

সময়: 6:24 pm - June 25, 2026 |

মানব কথা:দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে এবং ১ জুলাই থেকে ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। বর্তমানে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে আবেদনকারীরা এই সেবা নিতে পারবেন। ভিসা আবেদন কেন্দ্রগুলো হলো: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভবিষ্যতে ভিসা সেন্টারের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেডিকেল ভিসাপ্রত্যাশী, শিশু ও প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা প্রদান করেছে দেশটির সরকার।প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্তকে দুই দেশের জনগণের যোগাযোগ বৃদ্ধি, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর