৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডারে সুপারিশ ১,৩২০ জন
মানব কথা:৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। পিএসসি জানায়, চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডার পদে ১ হাজার ৩২০ জনকে এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা (ভাইভা) অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।প্রার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন।









