অনুমোদনহীন হজ এজেন্সির ফাঁদে না পড়ার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

সময়: 1:37 pm - June 28, 2026 |

মানব কথা:অনুমোদনবিহীন হজ এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার মাধ্যমে হজ কার্যক্রম পরিচালনার প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য হজে যেতে ইচ্ছুকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। রোববার (২৮ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার মাধ্যমে হজে যাওয়ার সুযোগ নেই। তাই অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের অবশ্যই মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এদিকে, ২০২৭ সালের হজ প্যাকেজ ও হজ গাইডলাইন শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। হজসংক্রান্ত সব কার্যক্রমে সরকার ঘোষিত প্যাকেজ ও নির্দেশিকা অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর