ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
মানব কথা:গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদ থেকে বদলি করে মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, উন্নয়ন সমন্বয় এবং মাঠ প্রশাসনের কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন মনিরুজ্জামান মিঞা।









