‘নতুন করে কোনো দানব তৈরি হোক, তা চাই না’—মানবাধিকার আইন নিয়ে টিআইবির সতর্কবার্তা

সময়: 9:07 am - July 2, 2026 |

মানব কথা:জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর খসড়ায় অসংগতি রয়েছে দাবি করে নাগরিক সমাজের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে এসব সুপারিশ উপেক্ষা করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ (খসড়া): আলোচনা ও সুপারিশ’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায় এ কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকার প্রণীত মানবাধিকার কমিশন আইনের খসড়ায় বেশ কিছু অসংগতি রয়েছে। নাগরিক সমাজের পক্ষ থেকে দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হতে পারে।ড. ইফতেখারুজ্জামান বলেন, “আমরা চাই না নতুন করে ফ্রাংকেনস্টাইনের মতো কোনো দানব তৈরি হোক।” তাই একটি স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক মানবাধিকার কমিশন গঠনে নাগরিক সমাজের প্রস্তাবগুলো বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করা উচিত। এ ক্ষেত্রে অংশীজনদের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার—এমন প্রত্যাশার কথাও জানান তিনি। আলোচনা সভায় মানবাধিকার, সুশাসন ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং খসড়া আইন নিয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

Share Now

এই বিভাগের আরও খবর