‘পঞ্চদশ সংশোধনী সংবিধানের সঙ্গে প্রতারণা, পুরো সংশোধনীই বাতিল হওয়া উচিত’

সময়: 9:06 am - July 7, 2026 |

মানব কথা:সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে ‘সংবিধানের সঙ্গে প্রতারণা’ উল্লেখ করে এর পুরো সংশোধনী বাতিলের দাবি জানিয়েছেন রিটকারীদের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। শুনানিতে ড. শরীফ ভূঁইয়া বলেন, “তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংবিধানকে ধ্বংস করা হয়েছে। তাই পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল হওয়া উচিত।”আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ড. শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।এর আগে গত ৬ জুলাই আপিলের ওপর শুনানি শুরু হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ-এর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ মামলাটির শুনানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে মুলতবি করেছিলেন। সেদিন রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ড. শরীফ ভূঁইয়া। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে শুনানি করেছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

Share Now

এই বিভাগের আরও খবর