বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

সময়: 4:33 am - July 13, 2026 |

মানব কথা:বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত।’পাকিস্তানের জনগণের পক্ষ থেকে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে এই সংকটকালীন সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতি প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’উল্লেখ্য, টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।

সূত্র: ইউএনবি

Share Now

এই বিভাগের আরও খবর