রাজশাহীতে অটোরিকশা চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার
মানব কথা:রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের মূলহোতা মো. নাজমুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫| গতকাল মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়| আজ বুধবার র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে| র্যাব জানায়, র্যাব-৫, সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম আশ্রয় প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মসজিদের সামনে থেকে আসামি নাজমুল হোসেনকে গ্রেপ্তার করে| তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালি থানায় মামলা রয়েছে| ওই মামলায় তিনি এজাহারনামীয় আসামি| র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাজমুল দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের সঙ্গে জড়িত থেকে চুরি করে আসার কথা ¯ স্বীকার করেছে| ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করার পর আইনি প্রক্রিয়া শেষে তাকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে| সূত্র : বাসস









