গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের মিছিল

সময়: 7:49 am - July 18, 2026 |

সাজিদ রুবেল (নোয়াখালী প্রতিনিধি)জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই শুক্রবার বেলা ৫:৩০ মিনিটে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কাছারিবাড়ী মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সাবেক সভাপতি ফাহাদ হোসেন ও দাউদ ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা উত্তর শাখার সেক্রেটারি আমিমুল এহসান ফাহাদ।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা উত্তর শাখার অফিস সম্পাদক ইয়াকুব আলী।
বক্তারা তাদের বক্তব্যে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে গণভোটের রায়ের বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ কার্যকরকরণ এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা

Share Now

এই বিভাগের আরও খবর