২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, বিমান ভাড়া কমে স্বস্তি হজযাত্রীদের

সময়: 7:00 am - July 21, 2026 |

মানব কথা: ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার হজযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর হলো, বিমান ভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন। ঘোষিত প্যাকেজ অনুযায়ী, হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। ধর্মমন্ত্রী জানান, আগ্রহী হজযাত্রীদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন শেষ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। এদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ প্যাকেজ আগামী বুধবার ঘোষণা করবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ধর্ম মন্ত্রণালয়ের আশা, বিমান ভাড়া কমানোর ফলে এবার হজযাত্রীদের ব্যয় কিছুটা কমবে এবং হজ পালন আরও সহজ হবে।

Share Now

এই বিভাগের আরও খবর