জয়পুরহাটে কর্মজীবীদের মধ্যে টুলবক্স, ছাতা ও উপকরণ বিতরণ

সময়: 2:52 pm - August 12, 2026 |

মানব কথা:জেলায় আজ রবিদাস সম্প্রদায়ের কর্মজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও পেশাগত সহযোগিতার লক্ষ্যে ১১৬ জন সুফলভোগীর মধ্যে টুলবক্স, ছাতা এবং জুতা পরিষ্কার ও মেরামতের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।  আজ বুধবার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে শহরের খঞ্জনপুরস্থ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। সুফলভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান।  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।   অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন জুতা তৈরি ও মেরামতকারী পেশাজীবীর মধ্যে কাজের টুলবক্স, রোদ-বৃষ্টি থেকে সুরক্ষার জন্য ছাতা ও অন্যান্য উপকরণ তুলে দেওয়া হয়। সূত্র : বাসস

Share Now

এই বিভাগের আরও খবর